বিদ্যাধরী নদীতে বাঁধে ভাঙন
দি নিউজ লায়ন ; সোমবার বিকালে তৎপরতার সাথে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা বিধানসভা কেন্দ্রের সোনাগাঁ এলাকায় বিদ্যাধরী নদীর বাঁধ ভাঙার অংশটি তৎপরতার সাথে সংস্কার করল বিভাগীয় দফতর।স্থানীয় সূত্রে জানা গিয়েছে গোসাবা গ্রাম পঞ্চায়েতের সোনাগাঁ এলাকায় রবিবার গভীর রাতে জোয়ারে সময় হঠাৎই বিদ্যাধরী নদীর বাঁধ ভেঙে যায় প্রায় ৩০ ফুট।
ফলে নদীর নোনা জল ঢুকে যায় বেশ কয়েকটি গ্রামে।এদিন রাতে বাঁধ সংস্কার করার সময় জোয়ারে জলের চাপে হঠাৎই বাঁধ ভাঙন নেয়।তবে বিভাগীয় দফতর তৎপরতার সাথে ভাঙা ভাঁধ মেরামত করে দেয়।গোসাবা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিকাশ নস্কর জানান রাতে জোয়ারে নদীর নোনা জলের চাপে প্রায় ৩০ ফুটের মতন বাঁধ ভেঙে যায়।কিন্তু তৎপরতার সাথে সেই বাঁধ ঠিক করে দেওয়া হয়।

Post a Comment